• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাষ্ট্রপতিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ১০:১২
আপডেট: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ১০:১২

FE9A7E7B 3AF7 4CC1 B2E3 977FF737B104

রাষ্ট্রপতিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নিউজ ডেস্ক

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে নেয়া হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেছেন, রাষ্ট্রপতি এখন ভালো আছেন।

গত বুধবার রাষ্ট্রপ্রধানের বাইপাস সার্জারি করা হয়। বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে সার্জারির পর একদিন রাষ্ট্রপতিকে আইসিইউতে রাখা হয়।

রাষ্ট্রপতি গত সোমবার স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। এর আগে ১৬ অক্টোবর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com