• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিকেলে বসছে সংসদের শেষ অধিবেশন

প্রকাশ: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ১:১৭
আপডেট: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ১:১৭

বিকেলে বসছে সংসদের শেষ অধিবেশন

নিউজ ডেস্ক

একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হচ্ছে আজ। রোববার (২২ অক্টোবর) বিকেল চারটায় এই অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের পঞ্চম অধিবেশন শুরু হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করবেন।

আগামী বছরের জানুয়ারির শুরুতে দেশে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নভেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সে হিসেবে বিশেষ কোনো প্রেক্ষাপট তৈরি না হলে এটাই হবে চলতি সংসদের শেষ অধিবেশন।

গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ২৪তম অধিবেশন শেষ হয়।

এ অধিবেশন কয়দিন চলবে তা অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, চলতি অধিবেশনে উত্থাপন ও পাসের জন্য প্রায় দুই ডজন বিল অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে বেশ কিছু বিল পাস হবে বলে জানা গেছে। তবে উত্থাপিত কোনো বিল পাস না হলে এবং চলতি সংসদের অন্য কোনো অধিবেশন না হলে সেগুলো তামাদি হবে।

২০১৯ সালের ৩০ জানুয়ারি প্রথম অধিবেশন বসেছিল। এই হিসাবে আগামী ২০২৪ সালের ২৯ জানুয়ারি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে এই সংসদ।

সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তাই সাধারণত দুই মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com