• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

সব মেয়ের হয়ে আমিই যেন হেরে গেলাম: প্রিয়াঙ্কা

প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ১১:০৬
আপডেট: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ১১:০৬

সব মেয়ের হয়ে আমিই যেন হেরে গেলাম: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
একাধিক মহিলাকেন্দ্রিক সিনেমাতে কাজ করেছেন আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু সেগুলি যখন বক্স অফিসে চলেনি তখন তার কী মনে হতো সেটাই এবার প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। জানালেন সেই সময় কী অনুভূতি হতো তার। মুম্বাইয়ের জিও এমএএমআই ফেস্টিভ্যালে ভূমি পেডনেকরের সঙ্গে মাস্টারক্লাসে এই বিষয় আলোচনা করেন।

এই অনুষ্ঠানে ভূমি এবং সেখানে উপস্থিত দর্শকদের সঙ্গে কথা বলার সময় প্রিয়াঙ্কা জানান তিনি যখন একটি মহিলাকেন্দ্রিক সিনেমাতে কাজ করেন আর যখন সেটা বক্স অফিসে চলে না তখন তার মনে হয়েছিল তিনি যেন সমস্ত মেয়েকেই খাটো করে দিলেন, হারিয়ে দিলেন।

অভিনেত্রীর কথায়, মহিলাকেন্দ্রিক সিনেমাতে অনেক চাপ থাকে কারণ এমনই খুব কম মহিলাকেন্দ্রিক সিনেমা হয়, আর সেটা যখন বক্স অফিসে চলে না তখন মনে হয় সব মেয়ের হয়ে আমিই যেন হেরে গেলাম। মনে হয় আমার জন্য মেয়েরা কয়েক কদম পিছিয়ে গেল। আমার জন্যই মেয়েরা নিচু হয়ে গেল কারণ খুব কম মেয়ের কাছেই এই সুযোগ আসে। এমনটাই ডেডলাইন এর তরফে তাদের রিপোর্টে জানানো হয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া এদিন তার কথা প্রসঙ্গে আরও বলেন, কিন্তু তার পর আমি আমার মন ঘোরাতে শিখেছি, নিজেকে বুঝিয়েছি যে এটা কোনও ব্যক্তিগত ব্যাপার নয়। যখন কোনও সিনেমা বক্স অফিসে চলে তখন জানবে সেই সিনেমাতে কিছু জিনিস আছে যা জানা উচিত, দেখা উচিত। আর যখন সেটা চলে না তখন তাতে দেখার মতো কিছু থাকে না বলেই চলে না।

প্রিয়াঙ্কা এদিন জানান তাকে বলা হয়েছিল যে একজন অভিনেত্রী তখনই মহিলা কেন্দ্রিক সিনেমাতে কাজ করেন যখন নাকি তার ক্যারিয়ার শেষ হওয়ার পথে।

এই বিষয়ে কথা বলতে গিয়ে স্মৃতিচারণ করে দেশি গার্ল বলেন, কৃষের পর পরই আমি ফ্যাশন সিনেমার জন্য সই করি। তখন আমায় বলা হয়েছিল অভিনেত্রীরা তাদের ক্যারিয়ারের শেষ পর্যায় এসে মহিলা কেন্দ্রিক সিনেমা করে জাতীয় পুরস্কার জেতার জন্য।

কিন্তু সেটা যে কতটা ভুল সেটা প্রিয়াঙ্কা তার ক্যারিয়ার দিয়েই দেখিয়ে দিয়েছেন। তিনি একাধিক মহিলাকেন্দ্রিক সিনেমাতে কাজ করেছেন। এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য মেরি কম, সাত খুন মাফ, জয় গঙ্গাজল ইত্যাদি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com