• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আবারও কঠোর কর্মসূচি আসছে বিএনপির

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ৪:০৯
আপডেট: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ৪:০৯

bbnnnpp 4

আবারও কঠোর কর্মসূচি আসছে বিএনপির

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদের ‘একতরফা’ তপশিলের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী ফের অবরোধের কর্মসূচি আসছে।

দুই দিন (শুক্র ও শনিবার) বিরতি দিয়ে সপ্তম দফায় আগামী রোববার (২৬ নভেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি।

ইতোমধ্যে যুগপতে থাকা শরিকদের নতুন এই কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে যুগপৎভাবে অবরোধের এই কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপি ও যুগপৎ শরিকদের সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল বুধবার (২২ নভেম্বর) সকাল ছয়টা থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও যুগপতের শরিকরা, যা আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ছয়টায় শেষ হবে।

এর আগে গত ২৯ অক্টোবর থেকে দেশব্যাপী ছয় ধাপে অবরোধ এবং দুই ধাপে হরতাল পালন করেছে বিএনপি ও এর মিত্ররা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com