• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুবদলের মিছিলে যুবলীগের হামলা: আহত ১, আটক ১

প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ৭:০৩
আপডেট: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ৭:০৩

97878 2

যুবদলের মিছিলে যুবলীগের হামলা: আহত ১, আটক ১

নিউজ ডেস্ক
অবৈধ তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে পর্যন্ত মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বুধবার (১২ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগের দিকে বিক্ষোভ মিছিল করে যাওয়ার সময় পরিবাগের আওয়ামীলীগ ও যুবলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করে।

এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান শামিমকে বেধড়ক পিটিয়ে আহত করে এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক আশরাফুল ফারুকী হীরাকে পুলিশ গ্রেফতার করে।

মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, শাহ্ নাসিরউদ্দিন রুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সহ-ক্রীড়া সম্পাদক আমানউল্লাহ বিপুল, সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুম্মন, সহ-গ্রাম সরকার সম্পাদক মহিনউদ্দিন রাজু, সহ-মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম আক্তার, সহ-প্রশিক্ষণ সম্পাদক আরাফাত বিল্লাহ খান, সদস্য মিজানুর রহমান সুমন, সাইদুর রহমান শামিম, আনোয়ার হোসেন জনি, আবদুল কুদ্দুস মজুমদার, মোরশেদ আলম, খন্দকার মাহাবুবুর রহমান মাহী, হেদায়েত হোসেন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য রাশেদ আল আমিন শুভ এবং যুবদল নেতা মো. নজরুল ইসলাম, শফিকুল ইসলাম ইমন, অ্যাডভোকেট এমদাদুল হক ইমরান, সাইফুল বাছির সোহেল, রেজাউল করিম রিয়ন।

এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com