• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৪:৩২
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৪:৩২

 

সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে এক নারী ও তার ১১ মাস বয়সী মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেল থেকে তারা নিখোঁজ ছিলেন। নিহত নারীর পরিবারের দাবি, তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন।

নিহত ব্যক্তিরা হলেন মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা বিশ্বাস। তারা সিলেট সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা এবং জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে।

নিহত নারীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তাদের ১১ মাস বয়সী মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির বয়স তিন মাস হওয়ার সময় রোগটি শনাক্ত হয়। এরপর থেকে মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে তার স্ত্রী সব সময় দুশ্চিন্তায় থাকতেন।

জীবনানন্দ আরো জানান, স্ত্রীর চিকিৎসার জন্য তিনি বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। চার-পাঁচ দিন আগেও তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানের কাছে নিয়ে যান। এর আগে চিকিৎসক সিদ্ধার্থ পালের কাছেও চিকিৎসা করিয়েছেন। তবে ওষুধ সেবন করানোর পরও তার অবস্থার তেমন উন্নতি হয়নি।

তিনি জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান তার স্ত্রী। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে লাশ উদ্ধারের খবর পান তিনি।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শিপলু চৌধুরী বলেন, দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে নিখোঁজ হওয়া মা ও মেয়ের লাশ সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম