• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

মাহিকে নির্বাচনি অনুসন্ধান কমিটির তলব

প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ৩:২৩
আপডেট: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ৩:২৩

98578

মাহিকে নির্বাচনি অনুসন্ধান কমিটির তলব

বিনোদন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে নির্বাচন করছেন চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। সেখানেই বেধেছে বিপত্তি। নির্বাচনের আচরণবিধি ভঙ্গের কারণে তাকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ চিঠির মাধ্যমে তাকে তলব করেছেন।

ওই চিঠিতে বলা হয়েছে, গত ১৪ ডিসেম্বর ‘আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাচ্ছেন মাহি’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এছাড়া অনুসন্ধান কমিটি জানতে পারে ওই দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করে গোদাগাড়ী উপজেলার চরআষারিয়াদহ ইউনিয়নের বিভিন্ন জাযগায় প্রচার শুরু করেন এবং ভোটারদের কাছে ভোট চান মাহি।

চিঠিতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(ঘ) ও বিধি ১২ লঙ্ঘন করেছেন শারমিন আক্তার নিপা (মাহি)। যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে মাহির বিরুদ্ধে কেন বাংলাদেশ নির্বাচন কমিশনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না, আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় সশরীরে উপস্থিত হয়ে তার ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে মাহিকে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মাহি। কিন্তু দল তাকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com