• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ফের নতুন প্রেমে শ্রাবন্তী

প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ২:২৬
আপডেট: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ২:২৬

98558969 3

ফের নতুন প্রেমে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

নতুন প্রেমে মজেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, ক’দিন পর পর এমন খবরই শোনা যাচ্ছিলো। তবে কার সাথে এই নায়িকার প্রেম, সেই সংবাদ এতোদিন গোপন থাকলেও শিগগির তা প্রকাশ পেতে চলেছে!

কলকাতার সংবাদমাধ্যমগুলো বলছে, নির্মাতা শুভ্রজিৎ মিত্রের সাথে প্রেম করছেন শ্রাবন্তী। এই নির্মাতার ‘দেবী চৌধুরানী’ ছবিতে অভিনয় করতে গিয়ে নাকি প্রেমের সূত্রপাত!

শোনা যাচ্ছে, এই সম্পর্ক নিয়ে শ্রাবন্তী ও শুভ্রজিৎ দুজনেই বেশ সিরিয়াস! শিগগির নাকি সোশ্যাল মিডিয়ায় নিজেদের ‘সিঙ্গেল’ স্ট্যাটাসকে ‘কমিটেড’-এ রূপান্তর করবেন। এখন পর্যন্ত যদিও তারা দুজনেই বিষয়টি নিয়ে চুপচাপ।

শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরানী’ ছবিটি আছে মুক্তির প্রতীক্ষায়। শ্রাবন্তী ছাড়াও এই ছবিতে আছেন অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com