• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ব্যক্তিজীবন গোপন রাখব: সোহানা সাবা

প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৮:৩৯
আপডেট: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৮:৩৯

978589 25

ব্যক্তিজীবন গোপন রাখব: সোহানা সাবা

বিনোদন ডেস্ক

নাটক ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে পেয়েছিলেন জনপ্রিয়তা। অভিনয় করেছিলেন কলকাতার সিনেমাতে। যদিও এখন তাকে খুব একটা অভিনয়ে দেখা যায় না।

দীর্ঘদিন ধরে ‘সিঙ্গেল মাদার’ সোহানা সাবা। পরিচালক মুরাদ পারভেজের সঙ্গে বিচ্ছেদের পর তার দ্বিতীয় বিয়ের খবর শোনা যায়নি। এদিকে ব্যক্তিগত কোনো খবর প্রকাশেও নারাজ তিনি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন যাই করেন না কেন গোপনে করবেন।

সাবা বলেন, ‘ব্যক্তিজীবন নিয়ে কাউকে কিছু জানানোর ইচ্ছা আমার নেই। যা-ই করি না কেন, গোপনে করব। কারণ আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ নেগেটিভিটি বেশি ছড়ায়। আমি আমার জীবনে নেগেটিভ কিছু চাই না। তাই ঠিক করেছি, আমি আমার ব্যক্তিজীবন গোপন রাখব, তাহলে কেউ ভেতরের খবরও জানবে না আর নেতিবাচক কিছু বলার সুযোগও পাবে না। কারণ আমার একটা ইমেজ আমি সব সময় মেইনটেন করার চেষ্টা করেছি। সেটাই শেষ পর্যন্ত ধরে রাখতে চাই।’

এদিকে অভিনয়ের ব্যস্ততা নেই সাবার। এরকম উল্লেখ করে বলেন, ‘এ মুহূর্তে শুটিং নিয়ে কোনো ব্যস্ততা নেই। এখন আমি নিজের ইয়োগা স্কুল নিয়ে কাজ করছি। সেখানে এখনও ইন্টেরিয়রের কাজ চলছে। কারণ জায়গাটা মানুষের পছন্দ হওয়ার একটা বিষয় রয়েছে। শুধু তাই নয়, স্কুলের একটা অংশকে আমি আমার অফিস এবং স্টুডিও হিসাবেও তৈরি করছি। কাজ শেষ করতে পুরো মাস লেগে যাবে। তবে আমি এরই মধ্যে সেশন শুরু করে দিয়েছি। প্রথম ব্যাচের ক্লাস চলছে। খুবই ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আর শুটিং শুরু হতে হতে আগামী বছরের ফেব্রুয়ারি।’

সোহানার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘অসম্ভব’। এটি নির্মাণ করেছেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। মূলত যাত্রাশিল্প এবং যাত্রাশিল্পীদের গল্পে তৈরি হয়েছে সিনেমাটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com