• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ঘোষণা বিএনপির

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ৭:২৯
আপডেট: মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ৭:২৯

69F273D8 164B 4FF2 8312 71FAE00536E7

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ঘোষণা বিএনপির

সিনিয়ির করেসপন্ডেন্ট

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ৯ জুন থেকে

দেশব্যাপী তিনদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

গতকাল সোমবার (৬ জুন) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কর্মসূচি হচ্ছে

আগামী ৯ জুন ঢাকা মহানগরসহ সকল মহানগরে এবং ১১ জুন জেলা সদরে বিক্ষোভ ও ১৩ জুন উপজেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এছাড়া অঙ্গ সংগঠন সমূহও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি যখন জন-জীবন চরম দুর্ভোগ সৃষ্টি করছে সেই সময় গ্যাসের ২২.৭৮ মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে মরার ওপর খাড়ার ঘা হিসাবে আঘাত করল। রান্নার জন্য ব্যবহৃত চুলার গ্যাসের মূল্য বৃদ্ধি, সার কারখানার ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি, শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ কৃত গ্যাসের মূল্য বৃদ্ধি সেই সঙ্গে প্রতি ঘন মিটার ১০ পয়সা ডিমান্ড চার্জ সংযুক্ত করে একদিকে মানুষের দৈনিন্দন জীবনের ব্যয় বৃদ্ধি করা হয়েছে।

অন্যদিকে কৃষি, শিল্প ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিটি দ্রব্যের মূল্য আরো বৃদ্ধি পাবে। কোন মতেই জনগণের পক্ষে এই ব্যয় ভার বহন করা সম্ভব হবে না।

এসময় অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে পুর্বের মূল্যে ফিরে যাওয়ার দাবি জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com