• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

বিশ্বজুড়ে তারকাদের আলোচিত বিয়ে

প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ৯:২৫
আপডেট: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ৯:২৫

বিশ্বজুড়ে তারকাদের আলোচিত বিয়ে

বিনোদন ডেস্ক

শোবিজ অঙ্গনের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। তবে তারকাদের বিয়ে-বিচ্ছেদ নিয়ে ভক্তদের আগ্রহ একটু বেশিই থাকে। ২০২৩ সালে হলিউড,বলিউড ও ঢালিউডের বেশ কয়েকজন তারকা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন; যা বছরজুড়েই ছিল আলোচনার বিষয়। চলুন এক নজরে দেখে নেয়া যাক তারকাদের তালিকা

তাসনিয়া ফারিণ-শেখ রেজওয়ান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দীর্ঘ আট বছর প্রেমের সম্পর্কের পর ১১ আগস্ট বিয়ে করেন তিনি। তার স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে একটি প্রতিষ্ঠানে কর্মরত। ১৪ আগস্ট বিয়ের খবর প্রকাশ্যে আনার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ফারিণ ও রেজওয়ান।

চাষী আলম-মোহনা তুলতুল

দেশের নাটকের জনপ্রিয় নাম চাষী আলম। দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর হাবু ভাই খ্যাত এই অভিনেতা ২৫ আগস্ট বিয়ে করেন। তার স্ত্রীর নাম মোহনা তুলতুল। তিনি রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

সালমান মুক্তাদির-দিশা ইসলাম

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির। সবাইকে অবাক করে দিয়ে ৩০ এপ্রিল বিয়ে করেন তিনি। স্ত্রীর নাম দিশা ইসলাম। তিনি দেশের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ীর মেয়ে। তার ছোট বোন আরজে তাজ দেশের মিডিয়ায় বেশ জনপ্রিয় একটি নাম।

সানিয়া সুলতানা লিজা-সবুজ খন্দকার

ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ১৯ নভেম্বর বিয়ের খবর প্রকাশ্যে আনেন। স্বামীর নাম সবুজ খন্দকার। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী।

ফাতেমা তুয যাহরা ঐশী-আরেফিন জিলানী সাকিব

দুষ্ট পোলাপাইন খ্যাত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। ২ জুন বিয়ে করেন তিনি। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে তিনি পেশায় একজন চিকিৎসক। তার বরের নাম আরেফিন জিলানী সাকিব। তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। পাশাপাশি মডেলিং ও অভিনয় করেন।

সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি

বলিউডে এ বছরের সবচেয়ে আলোচিত ও জমজমাট বিয়ের খবর ছিল অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির। ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এ দুই তারকা। এ তারকা জুটির বিয়ে ঘিরে সাধারণ মানুষ থেকে সংবাদমাধ্যমের প্রবল কৌতূহল ছিল। জয়সলমিরের সূর্যগড় প্যালেসে এ তারকা দম্পতি রাজকীয়ভাবে বিয়ে করেন।

রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়া

এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনৈতিক নেতা রাঘব চাড্ডার বিয়ে। রাঘব চাড্ডা হলেন আম আদমি পার্টির সংসদ সদস্য। ২৪ সেপ্টেম্বর উদয়পুরের দ্য লীলা প্যালেসে কড়া সুরক্ষাব্যবস্থার মধ্যে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পাঞ্জাবি রীতি মেনে রাঘব আর পরিণীতি গাঁটছড়া বাঁধেন। তাদের দুজনের বিয়েকে চলতি বছরে বলিউডের অন্যতম আলোচিত ঘটনাও বলা হয়।

আথিয়া শেঠি-কে এল রাহুল

বলিউডের সঙ্গে ভারতীয় ক্রিকেটের অনেক আগে থেকেই ভালোবাসার সম্পর্ক রয়েছে। সে সম্পর্কের ধারাবাহিকতা ধরে রাখতে বছরের শুরুতেই সাত পাকে বাঁধা পড়েন সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি ও ক্রিকেটার কে এল রাহুল। ২৩ জানুয়ারি বিয়ে করেন তারা। এ তারকা জুটির বিয়ের আয়োজন করা হয়েছিল সুনীল শেঠির খান্ডালার খামারবাড়িতে। দক্ষিণি রীতি অনুযায়ী আথিয়া ও রাহুল বিয়ে করেন।

স্বরা ভাস্কর-ফাহাদ আহমেদ

গল্পনির্ভর সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পরপরই মা হওয়ার সুসংবাদ দেন স্বরা। এরপর অক্টোবরে এ দম্পতির কন্যাসন্তান রাবিয়ার জন্ম হয়।

রণদীপ হুদা-লিন ল্যাশরাম

বলিউড অভিনেতা রণদীপ হুদা। মণিপুরি কন্যা লিন ল্যাশরামের সঙ্গে ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের রাতে মণিপুরি বিয়ের সাজপোশাকে উপস্থিত হন তারা। এরপর মুম্বাইয়ে রণদীপ এক জমকালো নৈশভোজের আয়োজন করেন।

আরবাজ খান-শুরা খান

এ তালিকার সবার শেষে অভিনেতা আরবাজ খান। বছরের শেষে সবাইকে চমকে দেন তিনি। ২৪ ডিসেম্বর ৫৬ বছর বয়সি এ অভিনেতা বলিউডের তারকা প্রসাধনশিল্পী শুরা খানকে বিয়ে করেন। অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের ব্যক্তিগত প্রসাধনশিল্পী ছিলেন শুরা। আরবাজের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী মালাইকা অরোরাকে বিয়ে করেছিলেন।

জাস্টিন লং-কেট বোসওর্থ

হলিউডের জনপ্রিয় অভিনেতা জাস্টিং লং ও অভিনেত্রী কেট বোসওর্থ দীর্ঘদিন সম্পর্কের পর ৯ মে বিয়ে করেন। তারা লস অ্যাঞ্জেলেসের একটি প্যালেসে খ্রিস্টীয় রীতিতে বিয়ের কাজ সারেন। বছরের অন্যতম ব্যয়বহুল এ বিয়েতে খরচ হয় ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার। তাদের এ অনুষ্ঠানে হলিউডের জনপ্রিয় সব তারকাকে উপস্থিত হতে দেখা যায়।

মার্ক অ্যান্থনি-নাদিয়া ফেরিরা

মার্কিন গ্রামিজয়ী সংগীতশিল্পী মার্ক অ্যান্থনি ও প্যারাগুয়ের ভিক্টোরিয়া মডেল নাদিয়া ফেরিরা। এ বছরের শুরতেই স্পেনের ভ্যালেনসিয়ার একটি রাজপ্রসাদে ২৮ জানুয়ারি বিয়ে করেন তারা। হলিউডের এ তারকা জুটির বিয়েতে ল্যাটিন অঞ্চলের তারকা ছাড়াও হলিউডের অনেক তারকাকে উপস্থিত হতে দেখা যায়। বিয়েতে অ্যান্থনি ও নাদিয়া ১১৫ মিলিয়ন ইউরো খরচ করেন বলে পিপলস ম্যাগাজিনে সংবাদ প্রচার হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com