• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সিরাজগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ৪:৫১
আপডেট: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ৪:৫১

 

নিউজ ডেস্ক
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত সৃষ্টিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ এবং লিফলেট বিতরণ করেছে বিএনপি।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে বড় বাজার ও এসএস রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিপির সদস্য জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সাইদুর রহমান বাচ্চু বলেন, ৭ তারিখে এ সরকারের অবৈধ নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। নির্বাচন বাতিলের জন্য আমরা হরতাল অবরোধ করেছি। কিন্তু সরকার নাশকতা তৈরি করে বিএনপির নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছি। জনগণ আগ্রহ সহকারে আমাদের লিফলেট নিচ্ছে। ৭ তারিখের নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না।

এ সময় জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিক সরকার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া ও চর হরিপুর বাজারে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম