• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

নির্বাচনে ভোটে না যেতে জনগণের কাছে সিলেট বিএনপি

প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ১২:১৬
আপডেট: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ১২:১৬

নির্বাচনে ভোটে না যেতে জনগণের কাছে সিলেট বিএনপি

নিউজ ডেস্ক
নির্বাচনে ভোটে না যেতে জনগণকে আহ্বান জানিয়ে সিলেটে বিএনপি’র নেতারা মাঠে নেমেছেন। করছেন লিফলেট বিতরণ। নগর থেকে গ্রামে-গঞ্জে চালানো হচ্ছে এ প্রচারণা। এদিকে- সিলেটের মেডিকেল এলাকায় লিফলেট বিতরণকালে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার হরণকারী একতরফা আসন ভাগাভাগির তামাশাপূর্ণ ডামি নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন। তিনি বলেন, অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে যে তামাশা করতে যাচ্ছে, সেই সরকারকে সহযোগিতা করা কোনো দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারে না। তাই আগামী ৭ই জানুয়ারি ডামি ভোটের নির্বাচন বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণকে দায়িত্ব পালনে বিরত থাকার আহ্বান জানান।

এ সময় সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন বলেন, সরকার নির্বাচনের নামে বানর খেলা শুরু করেছে সেই নির্বাচনের ভোটকেন্দ্রে কেউ যাবেন না। দেশে এখন আসন ভিক্ষা করার রাজনীতি চলছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদি, নজিবুর রহমান নজিব, সৈয়দ মইন উদ্দীন সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, আব্দুল হাকিম, শেখ কবির আহমদ, মির্জা বেলায়েত হাসান লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মো. লুৎফুর রহমান মোহন, নাদির খান, সুয়াইব আহমদ সোয়েব, সবুর আহমদ খান, মিজান আহমদ, সেলিম আহমদ সেলু, শেখ ইলিয়াছ আলী, তোফাজ্জুল হোসেন বেলাল, মো. রফিকুল ইসলাম রফিক, সৈয়দ লোকমানুজ্জামান, সৈয়দ রহিম আলী রাসু, রুবেল বক্স, খুর্শেদ আলম খুশু, আব্দুল মতিন, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, ছালেক আহমদ, আকবর হোসেন কয়ছর, আব্দুস সালাম, ফরহাদ আহমদ, হারুনুর রশিদ হারুনসহ অসংখ্য নেতাকর্মী। ডামি ও একতরফা নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে।

গতকাল দিনব্যাপী এসব এলাকায় লিফলেট বিতরণকালে নেতৃত্ব দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শামীম, গোলাপগঞ্জ পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক হাসান ইমাদ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাস্টার, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান জোনাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহান আহমদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুহেদ আহমদ, সদস্য সচিব টিপু সুলতান, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমেল আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি’র সভাপতি তারেক জলিল মাস্টার, সহ-সভাপতি ছাদিকুর রহমান, ফরহাদ চৌধুরী, রমজান আলী, আবদুল মান্নান, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, ফয়েজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার রানিক, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাবিল রাজা প্রমুখ।

সিলেটের কালিঘাট এলাকায় লিফলেট বিতরণকালে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, জোর করে ক্ষমতা আঁকড়ে রাখতে আওয়ামী লীগ পাগল হয়ে গেছে। সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশন ভোটের নামে জনগণের সঙ্গে তামাশা করছে। ইতিমধ্যে সারাবিশ্বের কাছে প্রমাণিত হয়েছে যে, এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আজ্ঞাবহ এই ইসির অধীনে কোনোদিনও দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই জনগণ এই প্রহসনের নির্বাচনে যাবে না। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এড. হাসান পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, রফিকুল ইসলাম শাহপরান ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ডা. নাজিম উদ্দিন, মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন, জিয়াউর রহমান দীপন, সহ-ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, রাহুল হোসেন সাহেল, আজিজুল হোসেন আজিজ, বোরহান উদ্দিন, রাসেল আহমদ, বেলাল আহমদ, আব্দুর রাজ্জাক, শেখ সুজা, রাহাত আহমদ প্রমুখ।

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগের সমর্থনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও লিফলেট বিতরণ। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদের নেতৃত্বে বিকালে নগরীর মীরবক্সটুলা ও তাঁতীপাড়া এলাকায় ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ ও মিছিল করা হয়।