• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

টাবু-রানির প্রশংসায় পঞ্চমুখ কারিনা

প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ৭:৫৬
আপডেট: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ৭:৫৬

টাবু-রানির প্রশংসায় পঞ্চমুখ কারিনা

বিনোদন ডেস্ক

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে বলিপাড়ায় আলাদা পরিচিতি আছে তার। বরাবরই নিজের বক্তব্য প্রকাশ্যে জানাতে পছন্দ করেন তিনি। তেমনিই এবার তরুণ প্রজন্মের নায়িকাদের নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে কারিনা বলেন, “বর্তমান প্রজন্মের নায়িকাদের তুলনায় এখনও বেশি পরিশ্রম করেন রানি মুখোপাধ্যায় এবং টাবু। তারা আমাদের ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রতিভাবান অভিনেত্রী। রানি সব দিক দিয়েই সিনেম্যাটিক। তিনি যে চরিত্রেই অভিনয় করুন না কেন, পর্দায় সেই চরিত্রেই নিজেকে ঢেলে নেন। আপনি তার থেকে আপনার চোখ সরাতে পারবেন না।”

তিনি আরো জানান, টাবুও ভারতীয় শিল্পে আমার দেখা সেরা অভিনেত্রীদের মধ্যে একজন। বয়স তাদের পারফরমেন্সে কোন ছাপ ফেলতে পারেনি। তারা দর্শকদের বিনোদন দিয়ে চলেছেন। আমরা তো সকলেই এখানে বিনোদন দিতে এসেছি। বয়স কীভাবে গুরুত্বপূর্ণ?’

‘শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে এই অভিনেত্রীরা বয়সে অনেক ছোটদের তুলনায় ভালো কাজ করছে। বয়স একটা সংখ্যা মাত্র। তাই এরকম ধরনের প্রশ্ন করা উচিত নয়। কই আপনারা অভিনেতাদের কাছে তো এমন প্রশ্ন করেন না!’, এমনটাও বলেন কারিনা।

কারিনা কাপুরকে শিগগিরি হংসল মেহতার ক্রাইম থ্রিলার ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এ দেখা যাবে। এই ছবি দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশও হবে তার৷ একইসঙ্গে ‘দ্য ক্রু’-তে দেখা যাবে। যেখানে কারিনার সঙ্গে রয়েছেন টাবু, কৃতি শ্যানন, দিলজিৎ দোসাঞ্জ। রোহিত শেঠির কপ ড্রামা ‘সিংহাম এগেইন’-এও থাকছেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com