বরিশাল প্রতিনিধি
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক নাশকতা মামলার আসামী জামিনপ্রাপ্ত মোঃ মনিরুজ্জামান খান ফারুককে আমলী আদালতে নির্দেশক্রমে দীর্ঘ ১মাস পর ডান্ডাপরিহিত অবস্থায় আদালতে হাজির করা হয়।
ফারুকের আইনজীবী এ্যাড. হুমাউন কবীর মাসুদ জানান মহানগর বিএনপি মনিরুজ্জামান খান ফারুক বরিশাল কোতয়ালী পুলিশের দায়ের করা নাশকতা মামলায় আদালত কর্তৃক জামিন রয়েছে।
তবে তার বিরুদ্ধে ঢাকায় বিএনপির সমাবেশের দিন তথাকথিত বিচারকের বাসভবনে হামলা ও পুলিশ হত্যার দুটি মামলা থাকার কারনে তিনি এতদিন ঢাকার জেল হাজতে ছিলেন।
উক্ত বরিশালের নাশকতা মামলার নিয়মিত আদালতে হাজিরা থাকার কারনে ফারুকের আইনজীবীদের আবেদনের পরিপেক্ষিতে আদালত মনিরুজ্জামান খান ফারুককে স্ব শরিরে আদালতে হাজির হওয়ার নির্দেশক্রমে গত এক সপ্তাহ পূর্বে ফারুককে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়।
আজ রবিবার (৩১) ডিসেম্বর বরিশাল আমলী আদালতের বিচারক মোঃ নুরুল আমিনের আদালতে ডান্ডাপরিহিত অবস্থায় হাজির করে এবং পরবর্তীতে সময়ে পুনরায় কারাগারে প্রেরন করা হয়।
উল্লেখ্য গত পহেলা নভেম্বর অবরোধের সমর্থনে মিছিল বেড় করার পূর্বে কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর নভগ্রাম সড়ক থেকে আহবায়ক মনিরুজ্জামান খান ফারক ও সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, অঅলী হায়দার বাবুল সহ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দিন ইসলামকে গ্রেফতার করা হয়।

