• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বছরের সেরা টিকটক তারকা হলেন যারা

প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ৮:৪০
আপডেট: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ৮:৪০

 

বিনোদন ডেস্ক

চলতি বছরে দেশের জনপ্রিয় ও আলোচিত টিকটক ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় শর্ট ভিডিও ও বিনোদন প্ল্যাটফর্ম টিকটক। অভ্যন্তরীণ গবেষণা ও ট্রেন্ড বিশ্লেষণ করে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত টিকটকের জনপ্রিয় ও আলোচিত ভিডিও গুলো দিয়ে এই তালিকা প্রকাশ করা হয়। যেখানে বিনোদন, জীবনযাপন, শিক্ষা, খেলাধুলা এবং সাংস্কৃতির কন্টেন্ট রয়েছে। যা সারা দেশের দর্শকদের মুগ্ধ করেছে।

এ বছরের টিকটক ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকায় রয়েছেন অভিনেত্রী সাফা কবির, মেহাজাবিন চৌধুরী, বিদ্যা সিনহা মীম, অনির্বাণ কায়সার,হৃদি শেখ। ‘ফর ইউ’ ফিড – এ তাঁদের ভিডিওগুলো আলোচিত ছিল। যেখানে সাফা কবির তার অনন্য রমজান প্রস্তুতি শেয়ার করেছেন। মেহাজাবিন চৌধুরী তার ফলোয়ারদের সঙ্গে তার ঈদের প্রস্তুতি, প্রথাগত সৌন্দর্য এবং ফ্যাশন তুলে ধরেছেন, বিদ্যা সিনহা সাহা মিম তার দুর্গা পূজা উৎসবের লুক শেয়ার করেছেন, অনির্বাণ কায়সার বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন।

এছাড়াও মেরিল প্রথম আলো পুরষ্কারের লাল গালিচার মনোমুগ্ধকর লুক শেয়ার করেছেন হৃদি শেখ। এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। টিকটকের দক্ষিণ এশিয়ার অপারেশনস লিড পূজা দত্ত বলেন, ‘২০২৩ সালে বাংলাদেশে টিকটকের অভূতপূর্ব যাত্রার প্রতিফলন ঘটিয়ে আমরা আমাদের প্ল্যাটফর্মে সৃজনশীলতা ও সংস্কৃতির প্রাণবন্তের সংমিশ্রণ দেখে রোমাঞ্চিত।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম