• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

নতুন বছরের পরিকল্পনার কথা জানালেন অপু-বুবলী

প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ৬:২৬
আপডেট: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ৬:২৬

নতুন বছরের পরিকল্পনার কথা জানালেন অপু-বুবলী

বিনোদন ডেস্ক

২০২৩ সাল শেষ হয়ে শুরু হয়ে গেছে নতুন বছর ২০২৪।এরইমধ্যে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সবাই। পাশাপাশি নতুন বছরের নতুন পরিকল্পনা নিয়ে নানান কাজের পসরাও সাজিয়েছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস-শবনম বুবলী।

নতুন বছরে ভিন্ন পরিকল্পনার কথা জানালেন এই অভিনেত্রী। ২০২৩ সালে অভিনয়ের পাশাপাশি প্রযোজকের খাতাতেও নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। এবার জানা গেল, ২০২৪ সালে এসবের পাশাপাশি ব্যবসায় মনোযোগী হবেন তিনি।

পরিকল্পনা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সবার আগে আমি একজন অভিনেত্রী। গেল বছর প্রযোজনায় এসেছি। আমার প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ দিয়ে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি। সে সময়ই ভক্তদের কথা দিয়েছিলাম অপু-জয় প্রোডাকশন হাউস থেকে নিয়মিত সিনেমা আসবে। কিন্তু মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি। আশা করছি নতুন বছরে নতুন চলচ্চিত্রের ঘোষণা আসবে।

চিত্রনায়িকা আরও বলেন, এছাড়া সিনেমা প্রযোজনার পাশাপাশি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই আমি। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে আমার মূল ফোকাসটা সেদিকেই থাকবে।

তবে এখনই নিজের নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কে জানাতে নারাজ অপু। এ প্রসঙ্গে, অপু বলেন, এটি এখনোই বলা যাবে না। সব কিছু চূড়ান্ত করার পরই জানাব। আর এই ঘোষণা খুব শিগগিরই আসবে বলে জানান তিনি।

নতুন সিনেমা নিয়ে তিনি বলেন, বিগ বাজেটের একটি সিনেমার বিষয়ে কথা চলছে। চূড়ান্ত হলেই জানাব। আর নতুন বছর আমার সিনেমার কাজও থাকবে একদম হাতেগোনা। পুরো সময়টা আমি ব্যবসায় দিতে চাই।

ঢালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। খুব অল্প সময়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সেই সঙ্গে অভিনয়ের নৈপুণ্যতায় রয়েছেন দর্শকদের মণিকোঠায়। ২০২৩ সালে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে ছিলেন এই নায়িকা। তবে নতুন বছরে ভক্তদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন বুবলীর।

শুধু তাই নয়, ২০২৪ সাল যেন ভালো কাটে সেজন্য দোয়াও চেয়েছেন এই চিত্রনায়িকা।

রবিবার (৩১ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন বুবলী। সেখানে সবাইকে ২০২৪ সালের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

পাঠকদের সুবিধার জন্য বুবলীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আমি সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই। আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ সালকে এতো সুন্দর করে তোলার জন্য।

ওই পোস্টে দোয়া চেয়ে বুবলী আরও লেখেন, ২০২৪ সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।

প্রসঙ্গত, বছরের শেষে দিকে এসে ‘পুলসিরাত’ নামের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। ‌আর এটি প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com