• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির ৫ নেতা বহিষ্কার

প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ৯:১৬
আপডেট: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ৯:১৬

বিএনপির ৫ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা জেলাধীন দোহার থানা বিএনপির অর্থ সম্পাদক জাফর ইকবাল জাহিদসহ ৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

সোমবার (১ জানুয়ারি) দলটির সিনিয়র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, তাদের (বহিষ্কৃত) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার হওয়া নেতারা হলেন- ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ সানু, ঢাকা জেলাধীন দোহার থানা বিএনপির অর্থ সম্পাদক জাফর ইকবাল জাহিদ, নীলফামারী জেলাধীন ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোমিনুর রহমান, ফরিদপুর জেলাধীন সদরপুর থানার অন্তর্গত কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক ইউসুফ বেপারি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com