• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

মানুষ ভমি দস্যুদের হাতে দেশকে তুলে দিবে না : মন্ত্রী গাজী

প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ৯:২২
আপডেট: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ৯:২২

9885874

মানুষ ভমি দস্যুদের হাতে দেশকে তুলে দিবে না : মন্ত্রী গাজী

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন. আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে যে ভাবে গণজোয়ার বয়ে গেছে তা আর কোন আসনে হচ্ছে না। নৌকার গণজোয়ারে প্রতিপক্ষরা ভীত হয়ে পরেছে। তিনি মনে করেন টাকা দিয়ে ভোট কিনতে পারবে না। মানুষ ভ‚মিদস্যুদের হাতে দেশকে তুলে দিবে না। প্রতিপক্ষের দুষ্ট লোকেরা নির্বাচনকে প্রতিহত করতে চায়।
সোমবার (১ জানুয়ারী) দুপুরে দাউদপুর ইউনিয়নের আতলাপুর পূর্ব বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, আমার পক্ষে গণজোয়ার দেখে তারা ভয় পেয়েছে। বিএনপির লোকেরা নির্বাচন বন্ধ করার জন্য এটা করতে পারে। কে করতে পারে তা নিশ্চিত নই। তবে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের এই সম্ভাবনা বেশি, কারণ বিএনপি ভয় পেয়ে তারা মাঠে নেই। তারা দূরে আছে। তবে আমরা ধারণা করছি, তারাই করছে। যেহেতু আমাদের নৌকার ক্যাম্প পুড়িয়েছে, সে হিসেবে আমরা ধরে নিতে পারি প্রতিপক্ষের লোকেরা এটা করেছে।
মন্ত্রী বলেন, যত বেশি চাপ আসছে ভোটাররা তত বেশি উতসাহিত হচ্ছে। হাজার টাকা, ৫’শ টাকা দিয়ে ভোট কিনতে জনগণের বাড়ি-ঘর যে থাকবেনা সেটা তারা ভালো জানে। তাছাড়া জনগণ ভ‚মিদস্যুদের হাতে এ দেশকে তুলে দিবে না। নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদি।
তিনি আরো বলেন, রূপগঞ্জের ব্যাপক উন্নয়ন হওয়ার কারণে জনগণের কাছে ভালো সাড়া পাচ্ছি। আমি যেখানেই যাচ্ছি সেখানেই বিভিন্ন পেশার মানুষ আমাকে দেখে সামনে এগিয়ে আসছেন। আমি যেখানে যাই নিজের কোন লোক নিয়ে যাই না। শুধুমাত্র সাধারণ মানুষ আমার সাথে থাকেন। নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আমার কাছে তাদের আর কোনো চাহিদা নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com