• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

গোলাপগঞ্জে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ১২:২০
আপডেট: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ১২:২০

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহেদ আহমদ(২৮) নামে এক ব্যাক্তিকে মাদক সহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহেদ আহমদ ফুলবাড়ি ইউনিয়নের মছকাপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
রবিবার রাত ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্ততে উপজেলাস্থ ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ২০ পিস ইয়াবাসহ শাহেদ আহমদকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।
জানা যায়, গত রবিরাব গোপন সংবাদের ভিত্তিতে দুইটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহেদ আহমদকে উপজেলাস্থ ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ২০ (বিশ) পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এখন প্রক্রিয়াধীন রয়েছে।
তার আটকের খবর নিশ্চিত করেন, গোলাপগঞ্জ মডেল থানার মিডিয়া অফিসার এস আই (নিঃ) পার্থ সারথী দাস।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম