• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে নৌকার সভায় বিএনপি নেতা, যে সিদ্ধান্ত নিল দল !

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ১:২০
আপডেট: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ১:২০

সিলেটে নৌকার সভায় বিএনপি নেতা, যে সিদ্ধান্ত নিল দল !

নিউজ ডেস্ক
আওয়ামী লীগ প্রার্থীর উঠান বৈঠকে যোগ দিয়ে বিএনপির সকল পর্যায়ের পদ হারালেন সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী।

আজ মঙ্গলবার (২ জানিয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে এ বহিষ্কারাদেশ আসে।

বিএনপি সূত্র জানায়, সম্প্রতি সিলেট-৫ আসনের আওয়ামী লীগের পার্থী মাসুক উদ্দিন আহমদের নির্বাচনী এক উঠান বৈঠক হয় উপজেলার বারহাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে। ওই বৈঠকের মঞ্চে প্রার্থী মাসুক উদ্দিন যখন বক্তৃতা করছিলেন তখন বিএনপি নেতা তোফায়েল মঞ্চের সর্ব ডান পাশে বসা ছিলেন। আর এই ছবি ফেসবুকে ভাইরাল হতে থাকে। দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা সেই ছবি ফেসবুকে আপলোড দিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

আজ মঙ্গলবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়-দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনিদ্রিষ্ট অভিযোগের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তোফায়েল চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এদিকে এ বহিষ্কার আদেশ আসার পর থেকে দলের নেতাকর্মীরা হাইকমান্ডের তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়ায় সময়ের সেরা সিদ্ধান্ত বলে ফেসবুকে অনেককেই পোষ্ট করতে গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com