• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার ১০ প্রার্থী

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ২:৫২
আপডেট: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ২:৫২

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার ১০ প্রার্থী

নিউজ ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির ১১ প্রার্থী। তাদের অভিযোগ, কৌশলে আসন বাড়িয়ে তাদের বিপদে ফেলা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। একইসঙ্গে নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তারা।

মঙ্গলবার (২ জানুয়ারি) সরে দাঁড়ানো প্রার্থীদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আবদুল মান্নান তালুকদার, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের শংকর পাল, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাহবুব আলম, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের জহিরুল ইসলাম ও গাজীপুর-৪ (কাপাসিয়া) সামসুদ্দিন খান।

এর আগে নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানান নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের প্রার্থী আলাউদ্দিন মৃধা, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাকির হোসেন ও নারায়ণগঞ্জ-৪ আসনের ছালাউদ্দিন খোকা মোল্লা।

গত ৩১ ডিসেম্বর গাজীপুর-১ ও ৫ আসন থেকে সরে দাঁড়ান লাঙলের প্রার্থী সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন। তিনি জানান, কারও কোনো চাপ বা ইশারায় নয়, নিজের ইচ্ছাতেই নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।

নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন টাঙ্গাইল-৭ আসনের জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির। এসময় তিনি আওয়ামী লীগের প্রবীণ নেতা ও আট বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থনের ঘোষণা দেন।

দিনাজপুর-২ আসনের জাপার প্রার্থী মাহবুব আলম নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, এ নিয়ে সন্দেহের কথা জানিয়ে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, ‘বিশেষ করে ভোট গ্রহণ, গণনা এবং ফলাফল ঘোষণা কতখানি নিরপেক্ষ হবে, এই বিষয়ে আমি সন্দিহান।’