• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বরিশালে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আটক ৭

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৪:৪০
আপডেট: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৪:৪০

 

বরিশাল থেকে

বরিশাল জেলা বিএনপির লিফলেট বিতরণকালে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এসময় ৭ জনকে আটক করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোডে দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবুল হোসেন খানের নেতৃত্বে লিফলেট বিতরণকালে দফায় দফায় লাঠিচার্জ করে পুলিশ। এসময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হলে সাতজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান, আমিনুর রহমান টুটু, আল আমিন, হৃদয় হোসেন তামিম, রিয়াজ হোসেন, সুজন আকন ও সাইফুল ইসলাম। আটকের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এটিম আরিচুল হক।

বিএনপি নেতা হাফিজ খান বাবলু জানান, শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণকালে পুলিশের আকস্মিক হামলা ছিলো ন্যক্কারজনক। হামলায় তাদের একাধিক কর্মী গুরুতর আহত হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম