• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ভোটবর্জনের লিফলেট সেনাবাহিনী সদস্যদের দিলেন বিএনপি নেতা নিপুণ

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৪:৫৫
আপডেট: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৪:৫৫

 

নিউজ ডেস্ক

আগামী ৭ জানুয়ারি ভোটবর্জনের আহ্বান সংক্রান্ত লিফলেট সাধারণ মানুষের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের মাঝেও বিতরণ করেছেন বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

আজ বুধবার দক্ষিণ কেরানীগঞ্জে সুবাড্ডায় জেলা পরিষদ মার্কেটে লিফলেট বিতরণ শেষে ফেরার পথে দেশপ্রেমিক সেনাবাহিনীকেও এই লিফলেট বিতরণ করেন তিনি।

নির্বাচনকে ঘিরে পুলিশ, আনসার, র‍্যাব, বিজিবি’র সাথে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে আজ বুধবার মাঠে নেমেছে।

নিপুণ রায় চৌধুরী বলেন, একতরফা ভোটবর্জনে দেশের সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দল মাঠে শান্তিপূর্ণ কর্মসূচি করছে। এরই অংশ হিসেবে আজ দক্ষিণ কেরানীগঞ্জের সুবাড্ডা জেলা পরিষদ মার্কেটে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে ভোটবর্জনে বিএনপির পক্ষ থেকে আমরা লিফলেট বিতরণ করি। সেখান থেকে ফেরার পথে কেরানীগঞ্জের খোলামোরা নরন্দীর মোড়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের বহনকারী গাড়িতেও আমরা লিফলেট বিতরণ করেছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম