• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ফের একসঙ্গে রণবীর-কঙ্কনা

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৫:০২
আপডেট: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৫:০২

ফের একসঙ্গে রণবীর-কঙ্কনা

বিনোদন ডেস্ক

বক্স অফিসে সুপারহিট রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। তার পর থেকেই বলিউডের নজর ঋষিপুত্রর দিকে। এর পর রণবীর ঠিক কোন ছবিতে সই করছেন, তা জানার জন্য আগ্রহ বেড়েই চলেছে রণবীর অনুরাগীদের মধ্যে। এরই মাঝে টুক করে সোশাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে রণবীর ও কঙ্কনা সেনশর্মা চিত্রনাট্যের কাগজ হাতে কথা বলছেন। তা হঠাৎ এই দুই অভিনেতা একসঙ্গে কেন?

২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়েক আপ সিড’। এই ছবিতেই নজর কেড়েছিলেন রণবীর ও কঙ্কনা। ফের একসঙ্গে এই দুই তারকাকে শুটিং ফ্লোরে দেখে নেটিজেনরা শুরু করে দিল জল্পনা। তাহলে কি এবার ‘ওয়েক আপ সিড ২’ হওয়ার পালা! তবে কঙ্কনা ও রণবীরের এই ভিডিও ভাইরাল হলেও, এই ব্যাপারে মুখ খোলেননি কেউই।

২০২৩ সালটা রণবীর কাপুরের জন্য দারুণ। বছরের শুরুতেই রণবীর ঝুলিতে পুরেছেন সুপারহিট ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। তার পর বছর শেষে রণবীরের হাতের মুঠোয় ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’। সব মিলিয়ে শাহরুখের খানের পর ২০২৩ সালের বক্স অফিসে রেকর্ড ব্যবসা দিয়েছেন ঋষিপুত্রই।