• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

শাহরুখকে মারতে চেয়েছিলেন গৌরীর ভাই!

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৬:৫৭
আপডেট: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৬:৫৭

শাহরুখকে মারতে চেয়েছিলেন গৌরীর ভাই!

বিনোদন ডেস্ক

বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে শাহরুখ-গৌরীর গ্রহণযোগ্যতা সবার উপরে। ঠুনকো বিষয় নিয়ে যেখানে তারকাদের সংসার ভেঙে যায় সেখানে তারা দুজন সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন। তবে শুরুর সহজ ছিল না। গৌরীর বড় ভাই দেখলেই খুন করতে চাইতেন শাহরুখকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মুসলিম হয়ে সম্ভ্রান্ত হিন্দু পরিবারের মেয়ে গৌরীকে বিয়ের দুঃসাহস দেখিয়েছিলেন শাহরুখ। সেকারণে স্ত্রী গৌরীর পরিবার কিছুতেই মেনে নিতে পারেননি কিং খানকে। প্রথমে হিন্দু নাম নিয়ে পরিবারের সঙ্গে কথা বলতে গেলেও পরে ফাঁস হয়ে যায় বিষয়টি। শেষমেশ মেয়ে গৌরীর প্রেমের কাছে হার মানতে হয় সকলে। কিন্তু তাঁর ভাইয়ের প্রথম থেকেই শাহরুখ খানকে পছন্দ ছিল না।

কিং খানকে যখনই দেখতেন, তখন অগ্নিশর্মা হতেন বিক্রান্ত ছিব্বড়! এক সাক্ষাৎকারে গৌরী নিজেই ফাঁস করেন সেকথা। বলেন, “আমার ভাই দারুণ একজন মানুষ। বেশ উদার। কিন্তু, যখনই শাহরুখকে দেখত, তখনই ওর মুখ রাগে লাল হয়ে যেত। আসলে বিক্রান্ত আমার ব্যপারে ভীষণই পসেজিভ। মনে মনে যে কতবার শাহরুখকে খুন করে ফেলেছিল, তার ইয়ত্তা নেই!”

তবে গৌরীর ভাইয়ের আচরণে কখনও প্রতিক্রিয়া দেখাননি শাহরুখ। বিক্রম তাকে মারার হুমকি দিলেও কিছু বলেননি কিং খান। গৌরী জানান, শাহরুখকে মেনে নিতে ৪ বছর সময় লেগেছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com