• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির ৮ নেতা বহিষ্কার

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৯:৩৯
আপডেট: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৯:৩৯

 

নিউজ ডেস্ক
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে পাঁচ জেলায় বিএনপির আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরগুনা জেলাধীন আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল ফকির, সাতক্ষীরা জেলাধীন কলারোয়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. আমানুল্লাহ আমান (মাস্টার), নাটোর জেলাধীন লালপুর থানা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টুকে বহিষ্কার হরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদাল হোসেন,

চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, জমির উদ্দিন, জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহেতাশামুল আজিমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম