• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাজধানীর পুরানা পল্টনে যুবদলের লিফলেট বিতরণ

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৯:৪১
আপডেট: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৯:৪১

9669856

রাজধানীর পুরানা পল্টনে যুবদলের লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে রাজধানীর পুরানা পল্টনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতারা।

বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন যুবদলের সহসভাপতি মহসীন মোল্লা, যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ, মো. শাহ আলম চৌধুরী, আব্দুল জব্বার খান, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, তেজগাঁও থানা যুবদলের সভাপতি জালাল আহম্মেদ, পল্টন থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. খলিল মৃধা, শামীম আহম্মেদ, মিজানুর রহমান ভূঁইয়া, রাসেল বিশ্বাস, রাশেদুজ্জামান বাবু, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম রনি, গিয়াস উদ্দিন, ফারুক হোসেন, আব্বাস উদ্দিন, কামাল হোসেন, রুবেল আহম্মেদ, মো. রাসেদ, মো. শাহীন, মো. আল-আমিন, মো. মাসুম, মো. রায়হান, আরাফাত হোসেন, মোহাম্মদ মনির হোসেন মঞ্জু, মোহাম্মদ খোকন মিয়া, আল-আমিন আহম্মেদ, মিজান , ফয়সাল ফারহান রিমন, রাসেল আহম্মেদ, রিয়াজ উদ্দিন আহম্মেদ, তানভীর হাসান সুমন, আল আমিন, রিমন, মাঈন উদ্দীন, রাসেল, রনি, জসিমসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে এক বিজ্ঞপ্তিতে যুবদল জানিয়েছে, লিফলেট বিতরণের পর বিক্ষোভ মিছিল বের করা হলে পুলিশ বাধা দেয়। এ সময় যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. শাহ-আলম চৌধুরীসহ ৩ থেকে ৪ জন আহত হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com