• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জনগণ নীরব দর্শকের মতো সরকারের নির্বাচনী সার্কাস দেখছে

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ১০:০৬
আপডেট: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ১০:০৬

98888785

জনগণ নীরব দর্শকের মতো সরকারের নির্বাচনী সার্কাস দেখছে

নিউজ ডেস্ক

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি ডামি নির্বাচন করে সরকার বিদেশিদের দেখাতে চায়। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে। অথচ নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। জণগণ নীরব দর্শকের মতো সরকারের নির্বাচনী সার্কাস দেখছে। তাই এই ডামি নির্বাচন বর্জন করুন। ভোটকেন্দ্রে না গিয়ে এই অবৈধ নির্বাচনকে না বলুন।

বুধবার (৩ জানুয়ারি) নগরের চকবাজার কাপাসগোলা ও ধনিরপুল এলাকায় সরকার পতনের একদফা দাবি এবং ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না। এটি একটি ভাগ-বাঁটোয়ারার তামাশার নির্বাচন। একজনের মালিকানায় নৌকা, লাঙ্গল, ট্রাক ও ঈগল সব একই কোম্পানির পণ্য। এই নির্বাচন দেশের মালিক জনগণের নির্বাচন নয়।

তিনি আরও বলেন, ডামি নির্বাচন ঘিরে দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচন সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। আওয়ামী লীগ ফ্যাসিবাদী চেতনা লালন করে। তাই বিএনপিসহ বিরোধী দলকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারান্তরীণ করে একতরফা নির্বাচনের আয়োজন করছে। একদলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠা করতেই একতরফা তামাশার নির্বাচন করছে।

মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার দিয়ে দেশে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। প্রশাসনের লোকদের দিয়ে সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তাই জনগণকে অনুরোধ করছি যে, আপনারা ৭ জানুয়ারি তামাশার নির্বাচনে অংশ নেবেন না। দেশে গণবিস্ফোরণ হবে। জনগণ এই নীলনকশার নির্বাচন সফল হতে দেবে না।

এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সদস্য মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা শহিদুল ইসলাম চৌধুরী, ডা. এস এম সারোয়ার আলম, দিদারুল আলম, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসাইন, বিএনপি নেতা মো. মহসিন, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজন ও চকবাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com