• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

অনুমতি ছাড়া স্পর্শ নয়: সামিয়া অথৈ

প্রকাশ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ৬:১৬
আপডেট: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ৬:১৬

 

বিনোদন ডেস্ক

রিয়্যালিটি শো ‘সেরা নাচিয়ে’র মাধ্যমে মিডিয়ায় পখচলা শুরুর সামিয়া অথৈ। তবে নিজেকে শুধু নাচেই সীমাবদ্ধ রাখেননি তিনি, থিতু হয়েছেন অভিনয়ে। নাটক থেকে সিনেমা, সবখানেই রয়েছে তার পদচারণা। ক্যারিয়ারে স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননার পাশাপাশি দেশেও পুরস্কৃত হয়েছেন।

কোনো নারীকে স্পর্শ করতে চাইলে অবশ্যই তার অনুমতি নিতে হবে। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী সামিয়া অথৈ। তিনি বলেন, ব্যক্তিজীবনেও আমি মনে করি ‘নো’ মানে ‘না’। কোনো কিছুতে নারী যদি না বলে সেটা মেনে নেওয়া উচিত। সেটা শুধু পর্দাতেই নয়, ব্যক্তিজীবনেও। যদি কোথাও দেখি হ্যারাসমেন্ট, ব্যাড ইনটেনশন, নেগেটিভিটি আমাকে স্পর্শ করার চেষ্টা করে, আমি সেখান থেকে সরে আসি। সবাইকে আমি বলব, তাদের নিজের জায়গায় সতর্ক থাকতে। না মানে না। কখনও কাউকে জোর করে হ্যারাসমেন্ট করা উচিত না।

প্রসঙ্গত, ‘প্রেমপুরাণ’, ‘কাচের দেয়াল’, ‘ইনফিনিটি সিজন-টু’ ওয়েবে ফিল্মে কাজ করেছেন অভিনেত্রী সামিয়া। তাকে দেখা গেছে ‘দামাল’ চলচ্চিত্রেও।

সম্প্রতি ‘মোবারকনামা’ সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন সামিয়া। এই সিরিজের মূল বক্তব্য- অনুমতি ছাড়া স্পর্শ নয়। এর সমর্থনেই সবর হয়েছেন সামিয়া।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম