• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

৪ শতাংশ ভোটে নির্বাচিত এমপি-মন্ত্রীরা বৈধ নয়: রাশেদ প্রধান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ৭:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ৭:৩৩

51CC11AC 4FAA 4B0C 8BA5 1567C57F9F21

৪ শতাংশ ভোটে নির্বাচিত এমপি-মন্ত্রীরা বৈধ নয়: রাশেদ প্রধান

নিউজ ডেস্ক
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ ‘ডামি’ নির্বাচনে চার শতাংশ ভোটে নির্বাচিত এমপি ও মন্ত্রীরা বৈধ নয় বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান।

তিনি বলেন, যে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে নাই এবং বিএনপি, ১২ দলীয় জোটসহ ৬৩ টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই, সে নির্বাচনকে আওয়ামী লীগ বৈধ ঘোষণা করলেও দেশের জনগণ এই সরকারকে অবৈধ ঘোষণা করে প্রত্যাখান করেছেন । ৭ জানুয়ারি দেশে কোন নির্বাচন হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে। জনগণের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা গণসংকটে পড়তে শুরু করেছে। দেশে বর্তমানে ডলার সংকট ও রিজার্ভ সংকট। সাধারণ মানুষকে চাল-ডাল, তেল-চিনিসহ নিত্যপণ্য আয়ের চেয়ে ৩ গুণ বেশি দামে কিনতে হচ্ছে। কৃষকরা ন্যায্য দামে কৃষি উপকরণ কিনতে পারছে না। কৃষি উৎপাদন এখন মহা সংকটে।

রাশেদ প্রধান আরো বলেন, পাশ্ববর্তী সরকার তাদের দেশের নিরাপত্তার অযুহাতে শেখ হাসিনাকে বৈধতা দিয়ে বাংলাদেশকে করদরাজ্য বানাতে চায়। তাদের নীল নকশা অনুযায়ী বাংলাদেশের গার্মেন্টস শিল্পগুলো আজ একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের পোশাক শিল্পের বাজার ভারত দখল করে নিয়ে যাচ্ছে। কথাবার্তা পরিষ্কার আমরা পাশ্ববর্তী রাষ্ট্র এবং শেখ হাসিনার শোষণ থেকে দেশকে মুক্ত রাখতে চাই।

বৃহস্পতিবার বিকালে পঞ্চগড় জেলা জাগপা আয়োজিত বকুলতলা মাঠে ‘৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবীতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পঞ্চগড় জেলা জাগপার সভাপতি আনসার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লবের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জেলা আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির জেলা যুগ্ম আহ্বায়ক এ্যাড. নাজমুল ইসলাম কাজল, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি মোঃ মাহফুজার রহমান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, গাইবান্ধা জেলা জাগপার সভাপতি জাহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, জেলা জাগপার সহ-সভাপতি মফিদুল ইসলাম মফিজ, সদর উপজেলা জাগপার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা জাগপার সভাপতি তপু রায়হান, মোঃ মানোয়ার হোসেন, তেতুলিয়া উপজেলা জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আটোয়ারী উপজেলা জাগপার সাধারণ সম্পাদক বজলুর রহমান, বোদা উপজেলা জাগপার সভাপতি সিরাজ মাষ্টার, পৌর জাগপার সাংগঠনিক সম্পাদক আমির হামজা যুব জাগপার কামরুজ্জামান কুয়েত, মোঃ জনি নন্দী, মোকসেদ হোসেন, মোঃ জনি, মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, মোঃ খোকন, পঞ্চগড় জেলা জাগপা ছাত্রলীগের শাহাদাত হোসেন সেলিম, শ্রমিক জাগপার আবদুস সালাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com