• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মানবাধিকার সংগঠক এইচ এম শফিকুর রহমান’র স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ৭:০৪
আপডেট: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ৭:০৪

37BE5729 A45B 49FC 9FBB 330179E00EC0

মানবাধিকার সংগঠক এইচ এম শফিকুর রহমান’র স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

২০শে জানুয়ারী ২০২৪ রোজ শনিবার বিকাল ৪টায় ১৫১ মতিঝিল বা/এ ঢাকা, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির মহাসচিব মরহুম এইচ এম শফিকুর রহমানের জন্য স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করবেন দৈনিক স্বদেশ বিচিত্রা”র উপদেষ্টা সম্পাদক প্রফেসর মু.নজরুল ইসলাম তামিজী। স্মরণ সভায় বক্তব্য রাখেন সংগঠন এর চেয়ারম্যান এম ইব্রাহীম পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি কবি অশোক ধর, মো.মঞ্জুর হোসেন ঈসা, মঞ্জুরুল আলম টিপু,রবিন আহমেদ, আবুল কালাম আজাদ,ছড়াকার তৌহিদুল ইসলাম কনক,আব্দুল কাইয়ুম, প্রদীপ সাহা,এবি বাদল,এন এস মিলন, আল আমিন,খবির আহমেদ সেন্টু প্রমুখ।
বক্তারা বলেন,এইচ এম শফিকুর রহমান একজন মানবিক, সহজ-সরল মানুষ ছিলেন। তিনি কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি।মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে তিনি মৃত্যুর পূর্ব দিন পর্যন্ত লড়াই করে গেছেন। তিনি পরিবেশ ও মানবাধিকার নিয়ে অনেক ভালো কাজ করে গেছেন।
আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য,বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির মহাসচিব এইচ এম শফিকুর রহমান গত ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখে মৃত্যুবরণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com