• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই বিয়ে করলেন শোয়েব মালিক

প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ৯:১৭
আপডেট: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ৯:১৭

 

স্পোর্টস ডেস্ক

আবার বিয়ে করলেন শোয়েব মালিক। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই এমন খবর জানালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব।

দীর্ঘদিন ধরেই চলছে শোয়েব-সানিয়ার বিচ্ছেদের গুঞ্জন। তবে এই সেলিব্রেটি যুগলের পক্ষ থেকে পাওয়া যাচ্ছিল না কোনো স্পষ্ট বক্তব্য। দুদিন আগেই শোয়েবের স্ত্রী সানিয়া বিচ্ছেদের ইঙ্গিত দেন। এবার নতুন বউয়ের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করলেন শোয়েব। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিয়ের ছবি পোস্ট করে ৪১ বছর বয়সী এই সাবেক অলরাউন্ডার লিখেন, ‘আলহামদুলিল্লাহ।’ সঙ্গে পবিত্র কুরআনের একটি আয়াত জুড়ে দেন শোয়েব, ‘নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’ বিয়ের পরপরই সানা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এনেছেন পরিবর্তন। ৩০ বছর বয়সী অভিনেত্রীর অ্যাকাউন্টের নাম এখন সানা শোয়েব মালিক।

২০১০ সালে সানিয়া মির্জার সঙ্গে বিয়ের পিড়িতে বসেন শোয়েব মালিক। ২০১৮ সালে এই তারকা দম্পতির পুত্র সন্তান হয়। ২০২২ সাল থেকে নাকি আলাদা থাকছেন তারা।

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজেদের যুগল ছবি মুছে দিয়েছেন শোয়েব ও সানিয়া। শুক্রবার সানিয়া ইনস্টাগ্রামে একটি স্টোরি দেন। তাতে লেখা, ‘আমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে, সেটা অন্যদের আলোচনার বিষয় নয়। নিজেদের প্রয়োজনেই এই দূরত্ব। তার (শোয়েব) বাজে ব্যবহার কোনোভাবেই প্রাপ্য নয় আমার।’ পরে নিজেই স্টোরি সরিয়ে নেন সানিয়া।
নতুন বিয়ে করলেও শোয়েব-সানিয়ার ডিভোর্স হয়েছে কি না, তা নিশ্চিত নয়। ২০১০ সালে তারা যখন বিয়ে করেন, তখন আয়েশা সিদ্দিকী নামের একজন দাবি করেছিলেন যে, শোয়েব তাকে ডিভোর্স না দিয়েই সানিয়াকে বিয়ে করেন। ২০০২ সালে নাকি আয়েশাকে বিয়ে করেছিলেন শোয়েব। সেই মহিলার দাবি সত্য হলে, সানা জাভেদ শোয়েব মালিকের তৃতীয় বউ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম