• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

মোশাররফ করিমের সঙ্গে আমার সম্পর্ক বাবা-মেয়ের মতো : ভাবনা

প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ১০:৫৮
আপডেট: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ১০:৫৮

মোশাররফ করিমের সঙ্গে আমার সম্পর্ক বাবা-মেয়ের মতো : ভাবনা

বিনোদন ডেস্ক
দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সীমানার কাঁটাতার পেরিয়ে ওপার বাংলাতেও সমান দাপটে অভিনয় করছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ব্রাত্য বসু পরিচালিত এই অভিনেতার ভারতীয় চলচ্চিত্র ‘হুব্বা’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

কলকাতার পাশাপাশি বাংলাদেশের একাধিক প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। পশ্চিমবঙ্গের হুগলির ডন খ্যাত হুব্বা বিমলের জীবনি নিয়ে নির্মিত চলচ্চিত্রে হুব্বা চরিত্রে দাপুটে অভিনয় করেছেন মোশাররফ করিম। এরই মধ্যে দর্শকমহলেও বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। যে তালিকায় রয়েছেন ভক্ত থেকে তারকা অভিনেতা-অভিনেত্রীরাও।

শনিবার (২০ জানুয়ারি) মোশাররফ করিমের প্রশংসায় তাকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। যেখানে তিনি বলেছেন, তার সঙ্গে মোশাররফ করিমের সম্পর্ক মা-মেয়ের মতো।

চিঠির শুরুতে ভাবনা লিখেছেন, ‘প্রিয় মোশাররফ করিম, গতকাল হুব্বা দেখছি। আমি সিনেমা হলে গিয়ে দেখি, দায়িত্ব নিয়েই দেখি। মোশাররফ করিম আমাদের সকলের প্রিয় অভিনেতা, আমার সাথে তার সম্পর্কটা ছিলে একদম বাবা-মেয়ের মতো। আমি সব সময় আমার বাবার চেহারার সাথে এই লোকটার চেহারার মিল পাই, গতকাল হলে গিয়েও বারবার তাই মনে হচ্ছিল। বাবা-মেয়ের যেমন অকারণে অভিমান হয় আমাদেরও হয়তো তাই হয়েছিল, তাও অন্য লোকের কারণে। ছোট ছিলাম, আবেগ ছিল ভয়ংকর, তাই রাগও করেছিলাম অনেক। সেও বাবার মতো করেই আমার সব কথা চুপ করে শুনেছে। বাবার মতোই কিছুই বলেনি। বড় মানুষেরা এমনই হয়।’

এরপর মোশাররফ করিমকে উদ্দেশ করে এই অভিনেত্রী লেখেন, ‘শোনো তোমাকে বলছি, হুব্বা হয়ে যা দেখাইলা তুমি বাবারে বাবা। তুমি জানো তুমি কত বড় অভিনেতা, একের পর এক সিনেমা করো। কারণ তুমি ১০০-তে ২০০। আর আমি আবার জিতে গেলাম। আমার কোন সিনেমা হলে গিয়ে তুমি দেখে আমাকে একটা ফোন ও করোনি। যদিও রিলিজই হয়েছে মোটে দুটো। অনেক ভালোবাসা, কালকে হলে তোমাকে দেখে যেমন খুশি হয়েছি তেমনি মনটাও খারাপ হয়েছে। তোমাকে অনেক দিন দেখি না, আড্ডাও হয় না। আমি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছি, পরে আমার চেহারা চিনতে অসুবিধা হবে। ইতি, ভাবনা’

উল্লেখ্য, মোশাররফ করিমের বিপরীতে ‘যমজ ৬’ নাটকে অভিনয় করেছিলেন ভাবনা। এছাড়াও তাদের দু’জনকে আরও কিছু কাজে একসঙ্গে দেখা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com