• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশে গণতন্ত্র ব্যতীত অন্য কোনো পদ্ধতি চলবে না : মঈন খান

প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ১১:০৮
আপডেট: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ১১:০৮

দেশে গণতন্ত্র ব্যতীত অন্য কোনো পদ্ধতি চলবে না : মঈন খান

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দেশে গণতন্ত্র ব্যতীত অন্য কোনো পদ্ধতি চলবে না।

তিনি বলেন, এই সরকার গায়ের জোরে এবং বন্দুকের নলের জোরে ক্ষমতায় আছে। আজকে শুধু আমরা এ কথা বলছি না, বিশ্বের বিভিন্ন মিডিয়া এবং রাষ্ট্রের বক্তব্য দেখুন। এই প্রহসনের নির্বাচন সম্পর্কে বিগত কয়েক বছর ধরে আমরা বিরোধী দলগুলো যেসব কথা বলে এসেছি, তারা (বিশ্বের বিভিন্ন রাষ্ট্র) সেই কথার প্রতিধ্বনি করছে। সুতরাং দেশে এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত যে, আজকে বাংলাদেশের গণতন্ত্র মৃত।

শনিবার (২০ জানুয়ারি) প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে ‌‘প্রহসনের নির্বাচন মানি না, গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,গণতান্ত্রিক আন্দোলন চলতেই থাকবে। যতক্ষণ না দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ফিরিয়ে দিতে না পারব ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব না।

মঈন খান বলেন, ভোটবিহীন এই সরকার কোনদিন জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না। এদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্র ও দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য। আজকে এই সরকারকে প্রশ্ন করতে চাই, এই সরকার নিজেদের দাবি করে তারা না কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। যে সরকার গণতন্ত্রকে হত্যা করে এবং সমস্ত সম্পদ কুক্ষিগত করে একটি অলিগার্কি তৈরি করে, সেই সরকার কীভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে?

গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com