• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

উৎসবে আজ সিনেমা দেখবেন ও কথা বলবেন মমতাশঙ্কর-স্বস্তিকা

প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ৩:০২
আপডেট: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ৩:০২

উৎসবে আজ সিনেমা দেখবেন ও কথা বলবেন মমতাশঙ্কর-স্বস্তিকা

বিনোদন ডেস্ক

পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোতে এখন চলছে অভিজিৎ শ্রী দাস পরিচালিত ‘বিজয়ার পরে’। সিনেমাটি মুক্তি পেয়েছে গেল ১২ জানুয়ারি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে স্থান পেয়েছে বিজয়ার পরে। আজ (২৪ জানুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব অডিটরিয়ামে রয়েছে এ সিনেমার প্রদর্শনী। ঢাকার দর্শকদের সঙ্গে নিজের সিনেমা দেখতে ও সিনেমাটি নিয়ে কথা বলতে কয়েক দিন আগেই বাংলাদেশে এসেছেন স্বস্তিকা মুখার্জি। গতকাল (২৩ জানুয়ারি) ঢাকায় পৌঁছেছেন অভিনেত্রী মমতাশঙ্কর ও পরিচালক অভিজিৎ।

ঢাকায় এ কদিন নিজের মতো ঘুরে বেড়াচ্ছেন স্বস্তিকা। দর্শনীয় স্থানগুলোতে যাচ্ছেন, পছন্দের খাবার খাচ্ছেন। গতকাল (২৩ জানুয়ারি) তিনি গিয়েছিলেন মাওয়া ঘাটে, ইচ্ছে ছিল পদ্মা নদী দেখার। মাওয়া ঘাট থেকে একটি ভিডিও বার্তা দিয়ে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বিজয়ার পরে সিনেমার প্রদর্শনী দেখার। স্বস্তিকা বলেন, ‘ঢাকায় এসেছি চার দিন হলো। বন্ধুদের সঙ্গে মাওয়া ঘাটে এসেছি। অনেকক্ষণ সময় লাগল। অনেক ট্রাফিকে আটকে ছিলাম, আর ভাবছিলাম সূর্য ডোবার আগে যেন পৌঁছাতে পারি, তাহলে পদ্মা নদীটা দেখতে পারব। বুধবার জাতীয় জাদুঘরে বিজয়ার পরে সিনেমার স্ক্রিনিং আছে। সবার জন্য উন্মুক্ত। মমতাশঙ্কর ও পরিচালক অভিজিৎ এসে পৌঁছেছেন। প্রদর্শনীতে আমরা থাকব। সবাই আসবেন, তাহলে সবার সঙ্গে বসে সিনেমাটি দেখতে পারব। আমার খুবই ভালো লাগবে, কারণ আমি বহু বছর পর ঢাকায় এসেছি।’

গতকাল (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় আলিয়ঁস ফ্রঁসেজে প্রদর্শিত হয়েছে উৎসবের আরেকটি আলোচিত সিনেমা ‘চালচিত্র এখন’। খ্যাতিমান নির্মাতা মৃণাল সেনকে নিয়ে সিনেমাটি বানিয়েছেন অঞ্জন দত্ত। উৎসবে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে অঞ্জনের এই নতুন কাজ। এ ছাড়া গতকাল প্রিমিয়ার হয়েছে আরও দুই সিনেমার—লীসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’ ও সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’। এ দুই সিনেমাও প্রশংসিত হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com