• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মানুষের ভোটাধিকারের মাধ্যমেই গণতন্ত্র ফিরবে : মঈন খান

প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ৪:১৩
আপডেট: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ৪:১৩

মানুষের ভোটাধিকারের মাধ্যমেই গণতন্ত্র ফিরবে : মঈন খান

নিউজ ডেস্ক
মানুষের ভোটাধিকারের মাধ্যমেই গণতন্ত্র ফিরবে, হবে প্রতিহিংসার রাজনীতির অবসান। এই প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি শ্রদ্ধা জানিয়েছে। সেখানে এই প্রত্যাশার কথা বলেন তিনি।

মঈন খান বলেন, বিএনপির প্রত্যাশা– হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতির অবসান হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে চায় বিএনপি।

কোকো প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আরাফাত রহমান কোকোর অবদান ভোলার নয়। কোকোও প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছেন।

ড. মঈন বলেন, কোকো দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে তার ব্যাপক ভূমিকা আছে।

এক-এগারোর সরকারের বিরাজনীতিকরণের অংশ হিসেবে বিএনপির ওপর নির্যাতন নেমে আসার ধারাবাহিকতায় আরাফাত রহমান কোকোর বিনা চিকিৎসায় জীবনাবসান হয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মওদুদ জেড খান, মো: রিয়াজউদ্দিন নসু, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com