• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

রমজানে পণ্যের কোন ঘাটতি নেই: ভোক্তা ডিজি

প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ৮:০৬
আপডেট: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ৮:০৬

 

নিউজ ডেস্ক
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, রমজানের পণ্যের কোন ঘাটতি নেই। বাজারে গিয়ে যদি আমরা একসাথে মাসের বাজার করলে সাপ্লাই চেইনে প্রভাব পড়বে। এক সপ্তাহর বাজার করলে তেমন প্রভাব পড়ে না সাপ্লাইয়ে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাওরানবাজার টিসিবি ভবনে অধিদপ্তরের সভা কক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, এবারের রমজানের আগে মার্চ মাসের প্রথম সপ্তাহে মানুষজন বেতন পেয়ে যাবেন। আর তখন আমরা মনে করি রমজানের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আমরা রোজার দুইদিন আগে সবাই বাজারে চলে যাব। সাধারণত আমাদের মাসে তেল লাগে ৪ লিটার। রমজানে লাগে ১০ লিটার ক্রয় করি, এভাবে সবাই কেনা শুরু করে। তখন রমজানে বাজারের সাপ্লাই প্রভাব পরে। বাজারে পণ্যের সাপ্লাই কম থাকলে তখন ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়। রমজানের প্রথম দিকে হঠাৎ করে পণ্যের দাম বেড়ে যায়, আবার রমজানের মাঝে পণ্যের দাম কমে যায়। অনেক এনালাইসিস করে আমরা জানতে পেরেছি বাজারে রপ্তানি পণ্যের কোন রকমের ঘাটতি নেই। কিন্তু আমাদের চরিত্রের কারণে, বাড়তি পণ্য ক্রয় করার কারণে সাপ্লাই চেইনের প্রভাব পড়তে পারে। বাজার থেকে এক সপ্তাহের পণ্য ক্রয় করলে বাজারের সাপ্লাইয়ের প্রভাব পড়ে না।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক বলেন, যেসব ব্যবসায়ীরা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবেন তাদেরকে ভোক্তা দিবসে পুরস্কৃত করা হবে। আর যারা বাজার মূল্য বৃদ্ধি করবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আমাদের স্টাডিজি পরিবর্তন করেছি। আমরা গোপনে,গোপনে কাজ করছি। এবার আমরা খুচরা ব্যবসায়ী আর পাইকারদের ধরবো না। মার্কেট ও বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নিব।

তিনি আরো বলেন, ক্রেতাদের পণ্যের ভাউচার দিতে হবে ব্যবসায়িদের। ভাউচার নিয়ে ভাঁওতাবাজি চলবে না। ব্যবসায়ীরা আমাদের কমিটমেন্ট দিয়েছেন, ভাউচার দিবেন। কমিটমেন্ট ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নিব। কথা না রাখলে দোকান বন্ধ করে দিব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এফবিসিসিআই পরিচালক মো. এনায়েত উল্লাহ, দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কোষাধ্যক্ষ ড. মো. মঞ্জুর-ই- খোদা তরফদার প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম