• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিল্প ও সাহিত্য

বর্বর শতক : জাফর পাঠান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ১১:০৪
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ১১:০৪

 

নীলিম আকাশ আজি ক্ষতবিক্ষত
রক্তিম ভেঁজা ত্রিপল,
বৃক্ষরাজির ওপর রক্ত কল্লোল
লালেলাল উৎপল।

জমিনে বইছে রক্তের জলোচ্ছ্বাস
শার্দূলদের উচ্ছ্বাস,
পঁচা লাশ আর পঁচা মনের গন্ধে
দেয়াল চাপা নিঃশ্বাস।

আমার দেশের সান্নিধ্যে আশেপাশে
খুনি উৎফুল্লে হাসে,
মেতেছে ওরা- মানুষ মারার নাশে
হাতছানি সর্বনাশে।

নেই বাকি ধরিত্রীর কোনো প্রান্তর
মুমূর্ষু এই অন্তর,
হায় বর্বর দশক- হায় শতক
শুধু ধ্বংস দুস্তর।

হায় অমানুষের ঘৃণ্য চরাচর
হায় ঘৃণ্য দন্ডধর,
কত নদী-সাগর আর রক্ত খাবি
কতটা হবি বর্বর।।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম