• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভোট বর্জন করায় জনগণের ওপর দ্রব্যমূল্যের লাল ঘোড়া দাবড়ানো হচ্ছে: ১২ দলীয় জোট

প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ২:৪৮
আপডেট: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ২:৪৮

ভোট বর্জন করায় জনগণের ওপর দ্রব্যমূল্যের লাল ঘোড়া দাবড়ানো হচ্ছে: ১২ দলীয় জোট

নিউজ ডেস্ক
৭ জানুয়ারী জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট বর্জন করার নিদারুণ প্রতিশোধ নিতে ফ্যাসিবাদ সরকার এখন জনগণের উপর দ্রব্যমূল্যের উর্ধ্বগতির নামে লাল ঘোড়া দাবড়ানো হচ্ছে মন্তব্য করে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, এ সরকার অবৈধ ভাবে নির্বাচন করে অবৈধ প্রধানমন্ত্রী হয়ে বাংলার মানুষকে ভাতে ও লাঠিতে মারার ষড়যন্ত্র করছে। ইতিহাসের বাস্তবতা হলো আওয়ামী লীগ দিল্লির দাসত্ব কায়েম করার জন্য বাংলাদেশ কে ভারতের করদরাজ্য বানাতে চায়। তবে জনগণ এই সরকার কে প্রত্যাখান করেছে।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনার পদত্যাগ, দ্বাদশ নির্বাচন বাতিল, খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাশনের দাবিতে কালো পতাকা বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য এসব কথা বলেন। মিছিলটি বিজয়নগর থেকে প্রেসক্লাব গিয়ে শেষ হয়।

১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, শেখ হাসিনা সরকার এখন দেশের জন্য বিষ-ফোঁড়ায় পরিনত হয়েছে। একদলীয় সরকারের অধীনে সাজানো ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে দেশে ভয়াবহ হা হা কার চলছে। জনগণ এই সরকার কে আর ক্ষমতায় দেখতে চায় না। ১২ দলীয় জোট এই ফ্যাসিবাদ হাসিনার সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে।

১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, ভারত বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী’কে নতুন বছরে শুভেচ্ছা পুরষ্কার হিসেবে বাংলার সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি’র লাশ পাঠিয়েছে। তিনি বলেন, আজ আমাদের আফসোস হয় এই ফ্যাসিস্ট সরকার দ্রব্যমূল্যের উর্ধ্বগতির নামে দেশের জনগণকে পেটে ও আঘাতে মারতে চায়। ঘরে ঘরে ক্ষুধার আর্তনাদ বাতাসে ভেসে আসছে। দেশ ও দেশের জনগণকে বাঁচাতে শেখ হাসিনার পতন এখন অনিবার্য।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, এই প্রহসনের নির্বাচনে দেশের ভাবমূর্তি বিশ্বের কাছে নষ্ট হয়েছে। আওয়ামী লীগ এই নির্বাচনের মাধ্যমে তাদের রাজনীতিকে অন্ধকারে নিক্ষেপ করেছে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এখন পুরোপুরি ধ্বংসযজ্ঞে পরিনত হলো। অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ এলডিপির তমিজউদদীন টিটু, ফরিদ উদ্দিন, জমিয়তে ইলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি মাওলানা জাকির হোসেন, মাওলানা আতাউর রহমান, মাওলানা এম এ কাশেম ইসলামাবাদী, বাংলাদেশ জাতীয় দলের বেলায়েত হোসেন শামীম, মনসুর হোসেন, জাগপার আনোয়ার হোসেন, মিজানুর রহমান, বাংলাদেশ লেবার পার্টি মোঃ শরিফুল ইসলাম,এড. জাকির হোসেন, বাংলাদেশ কল্যাণ পার্টির মুহাম্মদ আবু হানিফ, মোঃ ইমরান, ইসলামী ঐক্যজোট বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, মোহাম্মদ ইলিয়াস রেজা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com