• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ৪:৫৭
আপডেট: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ৪:৫৭

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক

টানা দুই দিনের কর্মসূচি পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনে থাকা বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) আবারো কালো পতাকা মিছিল করবে বিএনপি।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আগামী ৩০ জানুয়ারি দেশের মহানগর, জেলা, থানায় কালো পতাকা মিছিল করবে বিএনপি। এই সরকার ডামি সরকার নয়, এই সরকার সমকামী সরকার।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের জনগণের বদলে অন্য রাষ্ট্রের সমর্থন নিয়ে সরকার গঠন করলে তাকে বৈধ সরকার বলা যায় না। এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার চীন, ভারত, রাশিয়া সমর্থিত সরকার।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজধানীসহ সারাদেশে আজ প্রথমবারের মতো কর্মসূচি পালন করছে বিএনপি। সংক্ষিপ্ত সমাবেশ শেষে কালো পতাকা মিছিল শুরু হয়। নয়াপল্টন থেকে শুরু হওয়া এ মিছিল নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল – আরামবাগ মোড় ঘুরে নয়াপল্টনে শেষ হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com