• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে

প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ৮:১৩
আপডেট: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ৮:১৩

 

নিউজ ডেস্ক
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, বিরোধী মতের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও ডামি সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে গণফোরাম চত্বরে কালো পতাকা মিছিল করে দলটি।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা ২০১৪ সালে একটি বিনা ভোটের সরকার প্রতিষ্ঠা করে যেটা কোনো নির্বাচনই হয়নি তবুও উনি নিজেকে নির্বাচিত দাবি করে, ২০১৮ সালে শেখ হাসিনাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছে বাংলাদেশের জনগণ। ভারত, চীন, রাশিয়া থেকে সার্টিফিকেট আনলেও বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে।

৭ তারিখে বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পাতানো নির্বাচন, ডামি নির্বাচন, সাজানো নির্বাচন ও একদলীয় নির্বাচনকে বর্জন করে প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না। মহান মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রের বিজয় অর্জন করার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে, যতক্ষণ পর্যন্ত কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতন না ঘটে।’

সভাপতিত্ব করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, আরও বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আব্দুল কাদের, গণফোরাম তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র বিষয়ক সম্পাদক মো. সানজিদ রহমান শুভ। সঞ্চালনা করেন গণফোরাম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী।

উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি পরিষদ সদস্য শ্রী রতন ব্যানার্জী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা হাসান, জলবায়ু ও পরিবেশ সম্পাদক রনজিৎ সিকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান বুলু, শেখ শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, কামাল উদ্দিন সুমনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম