• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

‘রঙ্গনা’ মুক্তির পর সবার ভুল ভাঙবে: শাবনূর

প্রকাশ: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ৩:৫৬
আপডেট: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ৩:৫৬

 

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। দুই যুগের বর্ণিল ক্যারিয়ার তার। দীর্ঘ সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তিনি। সম্প্রতি সিনেমা করার জন্য অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এই নায়িকা। দেশে ফেরার আগে তিনি যুক্ত হয়েছেন তরুণ নির্মাতা আরাফাত হোসেনের ‘রঙ্গনা’ সিনেমায়। এই সিনেমার মাধ্যমে বিরতি পেরিয়ে নতুনভাবে শাবনূরের প্রত্যাবর্তন হচ্ছে।

সম্প্রতি সিনেমাটির একটি পোস্টার প্রকাশ্যে এলে এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচিত হতে হয় শাবনূরকে। ‘রঙ্গনা’ মুক্তির পর সবার ভুল ভাঙবে উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, যে পোস্টার প্রকাশিত হয়েছে তাতো একটি ডামি মাত্র। সিনেমাটির কাজ শুরু করি, নতুন পোস্টার আসুক, সিনেমা মুক্তি পাক তাহলে দেখবেন আমার মতো দর্শকও এ গল্প পছন্দ করেছে।

আমি আবারও বলছি, আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে ভালো কাজে দেখতে চান। আমি ভালো কাজ দিয়ে ফেরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। যে সিনেমা দিয়ে ফিরছি সে কাজটি মুক্তির পরই সবার ভুল ভাঙবে। পরিচালক তরুণ হলেও কাজটি তার নতুন নয়। দারুণ একটি সিনেমাই তিনি উপহার দেবেন- যোগ করলেন শাবনূর।

ক’দিন আগে মাহফুজ আহমেদের বিপরীতে চয়নিকা চৌধুরীর নির্মাণে একটি সিনেমার মাধ্যমে ফেরার গুঞ্জন উঠলেও সেটি আসলে ধোপে টেকেনি। কারণ, এ নিয়ে কোনও নির্ভরযোগ্য তথ্য মিলছে না। শাবনূরও জানালেন, ‘মাতাল হাওয়া’ সিনেমাটি এখনো চূড়ান্ত নয়।

তিনি বলেন, এ সিনেমাটি নিয়ে এখনো বিস্তারিত আলাপ বাকি রয়ে গেছে। প্রস্তাব পেয়েছি মাত্র। আগে গল্প ও চিত্রনাট্য দেখি, তারপর ব্যাটে-বলে মিললে অবশ্যই সিনেমাটি করব।

বর্তমানে জিমে ব্যস্ত শাবনূর। ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। বললেন, অভিনয় করার জন্য ফিটনেস ফিরিয়ে আনতে হবে আগে। তাই জিম করে এখন ফিট হওয়ার কাজটিই আগে করছি। আমার প্রত্যাশা এবার অন্য এক প্রিয় শাবনূরকে বড় পর্দায় খুঁজে পাবেন দর্শক।

অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণ কাজ। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে এবং প্রেক্ষাগৃহে আসছেন শাবনূর।

সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন, তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শিগগিরই ঘোষণা করে হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারী কেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম