• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নড়িয়ায় ঝাটকা বিরোধী অভিযান, ৩মন ঝাটকা জব্দ,

প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ৩:৫৫
আপডেট: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ৩:৫৫

নড়িয়ায় ঝাটকা বিরোধী অভিযান, ৩মন ঝাটকা জব্দ,

শরীয়তপুর প্রতিনিধি
জাটকা নিধন বন্ধ করি,সমৃদ্ধ সোনার বাংলা গড়ি এ শ্লোগান সামনে রেখে বুধবার ভোর ৬ টায় নড়িয়া উপজেলার সুরেশ্বরঘাট ও নড়িয়া বাজারে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ পারভেজ গোপন সংবাদের ভিত্তিতে এক জাটকা বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় দু’জন আড়ৎদার কে (১০০০০/) দশহাজার টাকা অর্থদন্ড প্রদানসহ ০৩ (তিন) মন জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ঝাটকা ইলিশ মাছ সরকারী বিধিমোতাবেক বিভিন্ন এতিমখানায় বণ্টন করা হয়।
নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ পারভেজ বলেন, ঝাটকা মাছ নিধন ও বিক্রির দায়ে দু’জন আড়ৎদার কে (১০,০০০) দশহাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এ অভিযান অব্যাহত চলবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com