• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলার চরফ্যাশনে বিদ্যূৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ১:০২
আপডেট: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ১:০২

pic

ভোলার চরফ্যাশনে বিদ্যূৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে মসজিদের বাহিরের দেয়ালের প্লাস্টার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মো. ইব্রাহিম (৩০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসকর (৩২) নামের আরও একজন রাজ শ্রমিক। তিনি বর্তমানে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বুধবার (২১ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শরীফ পাড়া হাসপাতাল রোডের মাথায় ইয়াকুব আলী জামে মসজিদে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো. ইব্রাহিম উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নান্নু মিয়ার ছেলে এবং আহত বাসকর একই ইউনিয়নের রাদে খার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিহত ইব্রাহিম ও আহত বাসকর মসজিদের তিনতলায় বাহিরের দেয়ালে প্লাস্টারের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের মেইন লাইন থেকে তারা দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই ইব্রাহিমের মৃত্যু হয়। স্থানীয়রা আহত বাসকরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাথাওয়াহ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ইব্রাহিমের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com