• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভাষা শহীদদের প্রতি আওয়ামী লীগের বিনম্র শ্রদ্ধা

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ১:২৫
আপডেট: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ১:২৫

987858

ভাষা শহীদদের প্রতি আওয়ামী লীগের বিনম্র শ্রদ্ধা

জনতার আওয়াজ ডেস্ক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে আজিমপুর ভাষা শহীদদের কবরে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা।

এদিন রাজধানীর নিউ মার্কেটের দক্ষিণ গেট থেকে প্রভাতফেরি শুরু করে শহীদ মিনারে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, কৃষি ও সমবায় বিষয়ক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, নির্মল চ্যাটার্জি, পারভীন জামান কল্পনাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com