• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বরখাস্তের পর ভিকারুননিসার সেই শিক্ষক গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ২:০৩
আপডেট: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ২:০৩

985878 6

বরখাস্তের পর ভিকারুননিসার সেই শিক্ষক গ্রেফতার

জনতার আওয়াজ ডেস্ক
যৌন নির্যাতনের অভিযোগ ওঠা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকার কলাবাগানের বাসা থেকে ভিকারুননেসার আজিমপুর শাখার গণিতের এ শিক্ষককে লালবাগ থানা পুলিশ গ্রেফতার করে বলে এ থানার ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন জানান।

সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যে মুরাদ হোসেনকে গ্রেফতার করা হল।

ওসি বলেন, “রাত ১২টার কিছু পরে শিক্ষক মুরাদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলায় যৌন নিপীড়নের অভিযোগ করেছেন বাদী।”

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালবাগ থানায় ওই মামলা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। রাতে থানার ডিউটি অফিসার বলেন, এক শিক্ষার্থীর মা বাদী হয়ে তার মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে এ মামলা করেছেন।

এর আগে সোমবার রাতে কলেজের পরিচালনা কমিটির সভায় সাময়িক বরখাস্তের পাশাপাশি পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিন সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

যৌন হয়রানির ঘটনা প্রকাশের পর শিক্ষার্থীদের আন্দোলন ও অভিভাবকদের দাবির মুখে পরিচালনা কমিটির সভায় গণিতের ওই জ্যেষ্ঠ শিক্ষককে সাময়িক বরখাস্তের এ সিদ্ধান্ত এল।

এর আগে কোচিং সেন্টারে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ ওঠার পর শিক্ষার্থী ও অভিভাবকরা সোচ্চার হলে আজিমপুরের দিবা শাখার ওই জ্যেষ্ঠ শিক্ষককে শনিবার (২৪ ফেব্রুয়ারি) প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

সেদিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পর শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছিল।

গণিতের শিক্ষক মুরাদ হোসেনের বিরুদ্ধে গত ৭ ফেব্রুয়ারি কলেজ কর্তৃপক্ষের কাছে কোচিংয়ে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ করা হয়।

তবে ওই সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে রবিবার (২৫ ফেব্রুয়ারি) অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ছাত্রীরা আজিমপুর ক্যাম্পাসে বিক্ষোভ করে। বিকেলে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন কয়েকজন অভিভাবক।

এদিকে শিক্ষক মুরাদ হোসেনের বিরু‌দ্ধে ‘মিথ্যা’ অভিযোগ করা হচ্ছে এমন দাবি করছেন কিছু অভিভাবক ও ছাত্রীরা। এ শিক্ষকের পক্ষে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com