• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

১০০ দিনের কর্মসূচি বাস্তবায়নে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:৩৫
আপডেট: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:৩৫

১০০ দিনের কর্মসূচি বাস্তবায়নে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

জনতার আওয়াজ ডেস্ক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১০০ কর্মদিবসের কর্মপরিকল্পনার অংশ হিসেবে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান (MCPP) বাস্তবায়নের কর্মকৌশল প্রণয়নের উদ্দেশ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, MCPP বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। সকলের মতামত নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কর্মকৌশল প্রণয়ন করতে চাই। তিনি বলেন, জলবায়ু অভিযোজন ও প্রশমন ব্যবস্থা গ্রহণ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, বনায়ন ও বনজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় এ কর্মকৌশল কার্যকর ভূমিকা পালন করবে।

সভায় MCPP কর্মকৌশল প্রণয়নে পদক্ষেপ গ্রহণে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিগণ নিজ নিজ সংস্থার পক্ষে মতামত দেন। উপস্থিত সকলে MCPP-এর দ্রুত ও কার্যকর বাস্তবায়নে তাদের পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন মন্ত্রণালয়ের উপসচিব ধরিত্রী কুমার সরকার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com