• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর’ : ড: আব্দুল মঈন খান

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৫৯
আপডেট: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৫৯

 

জনতার আওয়াজ ডেস্ক
বাজারে দ্রব্যেমূল্যের অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে বিএনপিকে দোষারোপ করে বক্তব্য দেওয়ায় আ.লীগ নেতাদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এখন আকাশচুম্বী। মজার কথা হচ্ছে, সরকার বলে এটার জন্যও নাকি বিএনপি দায়ী। এ অবস্থায় কবি গুরুর সেই কবিতার লাইনটির কথা মনে পড়ে যায় ‘যা কিছু হারায়, গিন্নি বলেন কেস্টা বেটাই চোর’।
রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেট নিয়ে সোমবার ঢাকা টাইমসকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মঈন খান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে জিনিসপত্রের দাম বাড়ার কারণ হলো, দুর্নীতির মাধ্যমে সরকার এদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। দেশে এমন কয়েকজন ধনীক শ্রেণি সৃষ্টি হয়েছে, যারা দেশের কোটি কোটি দরিদ্র জনগোষ্ঠীর সম্পদ লুণ্ঠন করছে। এবং সেই সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে। ফলে অভ্যন্তরীণ অর্থনৈতিক ধস ঠেকানোর জন্য সরকার ৫০ হাজার কোটি টাকার নোট বাজারে ছেড়ে দিয়েছে। এই পরিস্থিতিতে জিনিসপত্রের দাম হু হু করে চড়তে থাকবে। যেটা ঠেকানোর সাধ্য সরকারের নেই। কেননা, সরকার নিজেই এই পরিস্থিতি সৃষ্টি করেছে।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বর্তমানে যা দাঁড়িয়েছে তা হলো দেশের সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা।
মঈন খান বলেন, এ অবস্থা থেকে দেশের অর্থনীতির চাকাকে সচল করতে একটিমাত্র পথ খোলা রয়েছে, তা হলো দেশের পর্বতসমান দুর্নীতিকে দূর করে দেশে সুশাসন ফিরিয়ে আনা এবং সেটা করতে পারে একমাত্র একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম