• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন না’গঞ্জে বিএনপিপন্থী আইনজীবীদেরগনসংযোগ

প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০২
আপডেট: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০২

9666989 1

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন না’গঞ্জে বিএনপিপন্থী আইনজীবীদেরগনসংযোগ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ বর্ষের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নারায়ণগঞ্জের আইনজীবীদের নিয়ে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করে ভোট প্রার্থনা করেছেন।
বুধবার (২৮ ফেব্রæয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ আদালতপাড়ায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন নারায়ণগঞ্জের আইনজীবীদের কাছে পূর্ণ প্যানেলের জন্য ভোট প্রার্থনা করেন।
এসময়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল বারী ভ‚ঁইয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক হান্টু , সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানসহ বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি পদে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে প্যানেল ঘোষণা গঠন করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা। কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম। সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান মিলন ও আব্দুল করিম।
সদস্য পদে ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, মো. শফিকুল ইসলাম, মো. রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ এবং মো. ইব্রাহিম খলিল নির্বাচন করবেন।
এর আগে ১১ ফেব্রæয়ারি এক নোটিশে সমিতির দুদিনব্যাপী নির্বাচনের (২০২৪-২৫) তারিখ ঘোষণা করা হয়। আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচন হতে যাচ্ছে।
সভাপতি এক, সহসভাপতি দুটি, সম্পাদক একটি, কোষাধ্যক্ষ একটি, সহসম্পাদক দুটি এবং সদস্য সাতটি পদসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য ওই নির্বাচন হয়ে থাকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com